'চীন শান্তি প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে চীনের আচরণ শান্তি প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করছে বলে গতকাল মঙ্গলবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেছেন।
বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জাপানি প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি ওনোদেরা এই অভিযোগ করলেন।
প্রতিরক্ষামন্ত্রী ওনোদেরা টোকিওতে সাংবাদিকদের বলেন, তাঁর বিশ্বাস, সেনকাকু দ্বীপপুঞ্জের জলসীমায় চীনের অনুপ্রবেশ শান্তি প্রতিষ্ঠা বিঘ্নিত এবং জরুরি পরিস্থিতির সৃষ্টি করছে।
দুদিন আগেই জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে বলেন, চীনের মোকাবিলায় জাপান আরও বলিষ্ঠ হবে। আবে গত সপ্তাহে কিছু প্রতিরক্ষা পরিকল্পনায় অনুমোদন দেন যা চীনকে উদ্বিগ্ন করেছে। বিবিসি।