‘জাতীয় নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতা সম্পর্কযুক্ত’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নিরাপত্তার সঙ্গে রাজনৈতিক স্থিতিশীলতার সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফ। এই সম্পর্ক লাইনচ্যুত হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হয় বলেও মন্তব্য করেন তিনি। গতকাল শুক্রবার ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে ১৪তম জাতীয় নিরাপত্তাবিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।পারভেজ আশরাফ বলেন, নৈরাজ্য, অনিশ্চয়তা এবং ভারসাম্যহীনতা সৃষ্টিকারী অশুভ শক্তিকে প্রতিহত করতে হবে। দেশের স্বার্থেই নিরাপত্তা বাহিনীকে রক্ষা করতে হবে। তেহরিক-ই-তালেবান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদীদের সঙ্গে আলোচনার ক্ষেত্রে সমন্বিত প্রস্তুতি নিতে হবে।সামরিক কর্মসূচিতে রাজনৈতিক সমর্থনের বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কোনো সামরিক পদক্ষেপই এককভাবে সফলতা পায় না। ডন।