'জাপানের বেটোফেন' বধির নন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের অত্যন্ত জনপ্রিয় সংগীতজ্ঞ মামোরু সামুরাঘোচি স্বীকার করেছেন, তিনি বধির নন। অথচ একসময় ‘জাপানের বেটোফেন’ বলে পরিচিতি পেয়েছিলেন তিনি।
জার্মানির বিখ্যাত সংগীতজ্ঞ বেটোফেনের মতো মামোরুকেও বধির বলেই জানতেন সবাই। তিনি প্রচার করতেন, ‘অলৌকিক লেখক’ তাঁর গানগুলো লিখে দেন। এটাও সত্য নয়।
মিথ্যাচারের আশ্রয় নেওয়ার ঘটনায় গতকাল শুক্রবার টোকিওতে সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছেন জনপ্রিয় এই সংগীতজ্ঞ। তিনি বলেন, ‘নিজের শ্রবণশক্তির বিষয়ে এত দিন মিথ্যে বলেছি। মামোরু বলেছেন, একজন ‘অলৌকিক লেখক’ তাঁকে সহায়তা করতেন, এ কথাও সত্য নয়।
গত মাসে গণমাধ্যমের খবরে মামোরুর প্রতারণার বিষয়টি ফাঁস হয়। পরে শ্রবণশক্তি পরীক্ষায় প্রমাণ মেলে মামোরু বধির নন। এরপর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন। ‘অলৌকিক লেখকের’ বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন অধ্যাপক তাকাশি নিগাকি তাঁর কথিত সেই লেখক। রয়টার্স।