'জিহাদি জন' আহত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামি স্টেটের (আইএস) সদস্য ‘জিহাদি জন’ মার্কিন বিমান হামলায় আহত হয়েছেন বলে যুক্তরাজ্যের পত্রিকা ডেইলি মেইল গতকাল রোববার লিখেছে। তবে যু্ক্তরাজ্য সরকার গত শনিবার এ খবর পাওয়ার কথা জানালেও সত্যতা নিশ্চিত করতে পারেনি। আইএসের প্রকাশ করা কয়েকটি ভিডিওতে মুখোশধারী ‘জনকে’ ইরাক বা সিরিয়ায় একাধিক পশ্চিমা বন্দীর শিরশ্ছেদ করতে দেখা যায়। এতে ব্রিটিশ উচ্চারণে ইংরেজি বলার কারণে তিনি যুক্তরাজ্যের নাগরিক বলে ধারণা করা হয়। এ কারণেই স্থানীয় প্রচারমাধ্যমে তাঁকে জিহাদি জন ডাকা হচ্ছে। ডেইলি মেইল জানায়, আইএস নেতাদের সঙ্গে গত সপ্তাহে এক বৈঠকে যোগ দিতে যাওয়ার পথে আহত হন তিনি।
এএফপি