‘টাইম’ সাময়িকীর সমালোচনা করলেন পেসকভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে নিয়ে টাইম সাময়িকীর প্রচ্ছদ প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। একটি বেতারকে গতকাল শুক্রবার তিনি বলেন, মার্কিন সাময়িকীটির ওই প্রতিবেদক ‘রাশিয়াভীতি’ ও ‘পুতিনভীতিতে’ আক্রান্ত।এই ভীতির কারণে ওই প্রতিবেদক বস্তুনিষ্ঠতা থেকে বিচ্যুত হয়েছেন বলে মন্তব্য করেন পেসকভ। তবে টাইম সাময়িকী বা ওই প্রতিবেদকের তরফ থেকে পেসকভের এ মন্তব্যের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো হয়নি। রাশিয়ায় আগামী ৪ মার্চ অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক দিন আগে টাইম-এর আন্তর্জাতিক সংস্করণের প্রচ্ছদে পুতিনের ছবি ছেপে রাশিয়াকে বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়। পুতিন তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। টাইম-এর প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন তৃতীয় মেয়াদে নির্বাচিত হবেন। তবে রাষ্ট্রীয় ক্ষমতায় তাঁর দখল যেকোনো সময়ের চেয়ে নড়বড়ে হয়ে গেছে। এটি বিশ্বের জন্য বিপজ্জনক।পুতিন এগিয়েপুতিন আগামী ৪ মার্চ অনুষ্ঠেয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে জয়ী হবেন। গতকাল শুক্রবার নির্বাচন-পূর্ববর্তী সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ জনমত জরিপের ফলাফলে এ কথা জানানো হয়। রাশিয়ার সবচেয়ে বড় জনমত জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান লেভাদা সেন্টার জরিপটি করে। এর ফলাফলে দেখা যায়, মার্চের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন ৬৩ থেকে ৬৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হবেন। এএফপি ও রয়টার্স।