'টারজান নই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি টারজান নই’ এ কথা বলে অল্প বয়সী ব্যক্তিদের এক সমাবেশে হাসির রোল ফেলে দেন বর্তমান বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। তিনি বলেন, ‘আমি টারজান নই, তবে দুঃসময়েও বিশ্বাস ধরে রাখার মতো শক্তি আমার আছে।’ গত রোববার ইতালির সার্ডিনিয়া দ্বীপে ভ্রমণ শেষে ছোটদের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। রয়টার্স।