‘ডায়ানা চলচ্চিত্রে নিষ্ঠুর মিথ্যাচার করা হয়েছে’
ব্রিটিশ রাজপরিবারের প্রয়াত বধূ প্রিন্সেস ডায়ানার ‘জীবনকাহিনি’ নিয়ে নির্মিত ডায়ানা চলচ্চিত্রে ‘নিষ্ঠুর মিথ্যাচার’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর সাবেক প্রেমিক হাসনাত খান। গতকাল সোমবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ কথা জানানো হয়।পাকিস্তানি হূদেরাগ বিশেষজ্ঞ হাসনাতের সঙ্গে ডায়ানার প্রেমকে উপজীব্য করে এই চলচ্চিত্রের কাহিনি এগিয়েছে। বিশাল বাজেটের চলচ্চিত্রটি শিগগিরই মুক্তি পাবে। এতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন নাওমি ওয়াটস।প্রিন্সেস ডায়ানাকে নিয়ে ১৬ বছর ধরে কোনো কথা বলেননি হাসনাত খান। এবার আর তিনি মুখ বন্ধ রাখতে পারেননি। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই কাহিনি ডাহা মিথ্যা। তাই এই চলচ্চিত্র কখনো দেখবেন না।চলচ্চিত্রটির প্রযোজক মৌখিক সম্মতি নেওয়ার যে দাবি জানিয়েছেন, তাও নাকচ করে দিয়েছেন হাসনাত। ডেইলি মেইল-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ‘আমি কখনো কোনো অনুমতি দিইনি।’যুক্তরাজ্যের বিশিষ্ট নাগরিক জেমিমা খান বলেছিলেন, হাসনাতের সঙ্গে গভীর প্রেমে মজেছিলেন ডায়ানা। তাঁকে বিয়ে করার কথা ভেবেছিলেন। বিয়ের সম্ভাবনার বিষয়টি নিয়ে আলোচনা করতে ডায়ানা গোপনে পাকিস্তানে হাসনাতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু হাসনাত তাঁকে বিয়ে করার ব্যাপারে আগ্রহী নন—বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েছিলেন ডায়ানা। পরে তিনি হাসনাতকে একটা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই দোদি আল ফায়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। টাইমস অব ইন্ডিয়া।