‘ড্রাগনবর্ষে’ সতর্ক থাকতে হবে পুতিনকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে সতর্ক থাকতে হবে এ বছর। আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাঁর। সম্প্রতি এ কথা বলে ভবিষ্যদ্বাণী করেছেন চীনা চান্দ্রবর্ষ অনুসরণ করে আগাম ভাগ্য বলে দেওয়া একজন জ্যোতিষী।চীনের ঐতিহ্যবাহী চান্দ্র নববর্ষ উদ্যাপন শুরু হতে যাচ্ছে আগামী সোমবার থেকে। এই উৎসবকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা আয়োজন। চীনসহ এশিয়ার কয়েকটি দেশে এ বছর জন্মহার বাড়বে বলে ভবিষ্যদ্বাণী করেছেন অনেক চীনা জ্যোতিষী।চীনা রাশিচক্রে ১২টি প্রতীকী প্রাণী রয়েছে। প্রতিবছরই একটি প্রাণী প্রতীক হিসেবে আসে। সে অনুযায়ী নতুন বছরটি ‘ড্রাগনবর্ষ’। চীনে ড্রাগন হচ্ছে সৌভাগ্য, রাজকীয় জৌলুশ, শক্তি ও বুদ্ধিমত্তার প্রতীক।ড্রাগনবর্ষে জন্মগ্রহণকারী বিখ্যাত ব্যক্তিদের নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন তাইওয়ানের জ্যোতিষী চ্যান ওয়েই-চাং। তাঁর মতে, হলিউডের প্রবীণ অভিনেতা আল পাচিনোর জন্য এ বছরটি শুভ হবে। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে এ বছর সতর্ক থাকতে হবে। কারণ আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। হ্যারি পটার খ্যাত ব্রিটিশ অভিনেতা রুপার্ট গ্রিন্টের জন্যও বছরটি শুভ হতে পারে। রয়টার্স, বিবিসি ও এএফপি।