‘তাকিয়ে দেখি রক্ত আর রক্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি একটি লাশের ওপর শুয়েছিলাম। আমার ওপর ছিল দুটি লাশ। আতঙ্কে কমপক্ষে এক ঘণ্টা এভাবে শুয়ে থাকার পর ধীরে ধীরে মাথা তুলি। চারদিকে তাকিয়ে দেখি রক্ত আর রক্ত।’ বন্দুকধারীর গুলি থেকে রক্ষা পাওয়ার পর ব্লগে এভাবেই নিজের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করেছেন নরওয়ের রাজনীতিক প্রাবলিন কাউর (২৩)। ব্লগে কাউর লেখেন, ‘প্রধান সড়কের কাছে দাঁড়িয়ে ছিলাম। হঠা ৎ মুহুর্মুহু গুলির শব্দ। আতঙ্কে আশপাশের সবাই ছোটাছুটি শুরু করে। অনেকের সঙ্গে আমিও পাশের ভবনের একটি কক্ষে ঢুকে মেঝেতে শুয়ে পড়ি।’কাউর বলেন, কিছুক্ষণ বিরতি নিয়ে আবার গর্জে ওঠে আগ্নেয়াস্ত্র। প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফিয়ে বাইরে বের হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। তিনি বলেন, ‘সবার শেষে লাফ দেওয়ার আগে মনে হচ্ছিল, নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। অবশেষে লাফিয়ে পড়লাম। একজনের সহযোগিতায় উঠে দৌড়াতে লাগলাম।’ দ্য টেলিগ্রাফ।