'তিনি' থাকছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাসভবন ছেড়ে গেলে ঝেঁটিয়ে সাফ করা হবে তাঁর সবকিছুই। তবে ২০১১ সাল থেকে এই বাড়িতে থাকা বিড়াল ল্যারিকে থাকতে দেওয়া হবে। মন্ত্রিপরিষদ অফিস এ কথা নিশ্চিত করেছে। ল্যারি অনানুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ অফিসের ‘প্রধান শিকারি বিড়াল’ বলে পরিচিত। ২০১১ সালে বাটারসি ডগস অ্যান্ড ক্যাটস হোম থেকে ধূসর ও সাদা রঙা ডোরাকাটা পুরুষ বিড়াল ল্যারিকে নিয়ে আসা হয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে। সে সময় প্রধানমন্ত্রী ক্যামেরন ল্যারিকে সাদরে গ্রহণ করেন। ইতিমধ্যে এই বিড়ালটি ইঁদুর ধরার কাজে বিশ্বস্ততা অর্জন করেছে। মন্ত্রিপরিষদ অফিসের এক মুখপাত্র বলেন, ‘এটি সরকারি বিড়াল। ক্যামেরন পরিবারের নিজস্ব কিছু নয়—তাই এটি (বিড়াল) এখানে থাকবে।’
গার্ডিয়ান