'তৃণমূলে আছে একটি পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট'
এত দিন পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক নেতারা কটাক্ষ করে বলে এসেছেন, তৃণমূলে আছে একটি পাত্র পোস্ট, সেটি মমতা। আর বাকি সব ল্যাম্পপোস্ট।
এবার বিরোধীদের সেই কথার সঙ্গে সুর মেলালেন পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার ও তৃণমূলের বিধায়ক সোনালি গুহ।
গতকাল মঙ্গলবার কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের এক সভায় সোনালি গুহ বলেন, ‘আমাদের দলে একটাই পোস্ট। সেটা হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বাকিরা সব ল্যাম্পপোস্ট।’
পশ্চিমবঙ্গে ট্যুরিস্ট পুলিশ হচ্ছে
পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটনকেন্দ্রে পর্যটকদের নিরাপত্তার জন্য এবার রাজ্য সরকার গঠন করবে ট্যুরিস্ট পুলিশ। প্রতিটি পর্যটনকেন্দ্রের কাছাকাছি এলাকা থেকে যুবকদের নিয়ে গড়া হবে এই ট্যুরিস্ট পুলিশ। তাঁদের প্রশিক্ষণ দেবে রাজ্য পুলিশ।
গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রাজ্য সচিবালয় মহাকরণে সাংবাদিকদের এ কথা জানান।