প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রভাবশালী সাপ্তাহিক তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এফআইআর করেছে গোয়ার পুলিশ। তেহেলকার এক নারী সাংবাদিক তেজপালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন।
অভিযোগকারী নারী সাংবাদিক বলেছেন, চলতি মাসের শুরুতে পর্যটন নগর গোয়ায় তেহেলকা আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তেজপালের নির্যাতনের শিকার হন।
এদিকে তরুণ তেজপাল বলেছেন, তিনি পুলিশের তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন। তিনি পুলিশের প্রতি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করার আহ্বান জানান।
তেহেলকার ব্যবস্থাপনা সম্পাদক সোমা চৌধুরী বলেছেন, তেজপাল ও অভিযোগকারী সাংবাদিকের ভাষ্যের মধ্যে গরমিল আছে। তাঁরা বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করেছেন। এনডিটিভি।