‘থাকসিনের রাজনীতি থেকে দূরে থাকা উচিত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরপেক্ষ থাই ঐক্য প্যানেলের প্রধান কানিত নানাকর্ন থাইল্যান্ডের অস্থির রাজনীতি থেকে দূরে থাকতে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার প্রতি আহ্বান জানিয়েছেন। ২০১০ সালের সরকারবিরোধী রক্তক্ষয়ী বিক্ষোভের ওপর একটি প্রতিবেদন প্রকাশের আগে প্যানেল এ আহ্বান জানায়।পরে ওই সময়ের সহিংসতায় প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়, এক ট্যাক্সিচালক নিহত হওয়ার ঘটনায় সেনাবাহিনীকে দায়ী করা হয়। এতে বলা হয়, সেনাবাহিনীর গুলিতে তাঁর মৃত্যু হয়।সাবেক এই অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে তাঁর ভাই থাকসিনের হস্তক্ষেপ ছাড়াই দেশ পরিচালনা করতে দেওয়া উচিত। গতকাল সোমবার থাই টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে কানিত বলেন, ‘আমি মনে করি, থাকসিনের রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয়। ‘ইংলাক ভালোভাবেই দায়িত্ব পালন করছেন।’এদিকে গতকাল প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে ‘লাল শার্টধারীদের’ বিক্ষোভের সময় থাই সেনাবাহিনী একজন ট্যাক্সিচালককে গুলি করে হত্যা করেছে। প্রতিবেদনে বলা হয়, গুলির শব্দ শুনে চালক ফ্যান ক্যামকং (৪৩) কী ঘটছে তা দেখার জন্য ব্যাংককের বাসা থেকে বের হয়েছিলেন। এ সময় সেনাবাহিনী একটি ভ্যান গাড়ি লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। এ সময় গুলিতে তিনি নিহত হন। এএফপি।