'দক্ষিণই দায়ী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত উচ্চপর্যায়ের আলোচনা বাতিল হওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার ‘ঔদ্ধত্যপূর্ণ বাধা সৃষ্টি’ করাকে দায়ী করেছে উত্তর কোরিয়া। বিশেষ করে, সিউলের প্রতিনিধিদলের প্রধানকে পরিবর্তন করার কঠোর সমালোচনা করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, দক্ষিণ কোরিয়া প্রতিনিধিদলের প্রধান হিসেবে একত্রীকরণ উপমন্ত্রী কিম নাম-শিককে নিযুক্ত করে ‘চরম অসৌজন্যের’ পরিচয় দিয়েছে। এতে প্রমাণিত হয়, আলোচনার প্রতি শুরু থেকেই তাদের কোনো আগ্রহ নেই, বরং বাধা সৃষ্টির প্রবণতা রয়েছে।

এর আগে উত্তর কোরিয়ার আচরণে হতাশা প্রকাশ করে সিউল। বিবিসি।