'দাসত্বের শৃঙ্খলে' তিন নারীর ৩০ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের একটি বাড়িতে তিন নারীকে দীর্ঘ ৩০ বছর ‘দাসত্বের শৃঙ্খলে’ বন্দী করে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। গত ২৫ অক্টোবর তাঁদের ‘উদ্ধার’ করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। তাঁরা স্বামী-স্ত্রী বলে মনে হচ্ছে। উভয়ের বয়সই ৬৭ বছর। তাঁরা কেউ ব্রিটিশ নাগরিক নন। পরে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়।
ওই তিন নারীকে উদ্ধার করা দাতব্য প্রতিষ্ঠান ফ্রিডমের পক্ষ থেকে বলা হয়েছে, ওই নারীদের মধ্যে একজন মালয়েশীয় (৬৯), একজন আইরিশ (৫৭) ও অন্যজন ব্রিটিশ নাগরিক (৩০)।
ফ্রিডম নামের প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত মাসে আইরিশ নারীটি তাঁদের ফোন করে অভিযোগ করেন যে ইচ্ছার বিরুদ্ধে তাঁদের তিনজনকে কয়েক দশক আটক রাখা হয়েছে। পরে প্রতিষ্ঠানটি বিষয়টি পুলিশকে জানায়। বিবিসি।