'দুর্নীতিগ্রস্ত' এমপিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের অর্থমন্ত্রী ওমর জাখিলওয়াল গতকাল সোমবার সে দেশের পার্লামেন্টে বেশ কয়েকজন দুর্নীতিগ্রস্ত এমপির নাম তুলে ধরেছেন। এই এমপিরা অ্যালকোহল, জ্বালানিসংশ্লিষ্ট দুর্নীতি ও গাড়ি চোরাকারবারের সঙ্গে জড়িত বলে তিনি অভিযোগ করেন। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে ওমর দুর্নীতির সঙ্গে জড়িত বলে যাঁদের নাম উল্লেখ করেন, তাঁদের মধ্যে নাইম লালাই, জহির কাদের ও সামিমুল্লাহ অন্যতম। এএফপি।