‘দেশীয় খেলনা ব্যবহার করা উচিত’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার শিশুদের পশ্চিমা মডেলের খেলনার বন্দুক ও ট্যাংকের পরিবর্তে নিজেদের তৈরি খেলনা ব্যবহার করা উচিত। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রগোজিন খুদেবার্তা লেখার সাইট টুইটারে এ কথা বলেছেন। স্নায়ুযুদ্ধের সময়কাল জার্মানির তৈরি একটি ট্যাংকের কথা উল্লেখ করে টুইটারে রজোগিন বলেন, ‘আমি রাশিয়ার অস্ত্র ও সামরিক সরঞ্জামের নমুনার আদলে খেলনা তৈরির বিষয়টি চিন্তাভাবনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।’ রয়টার্স।