‘ধর্ষকের’ বাড়ির কাছে বিস্ফোরণ ঘটাতে গিয়ে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লির ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত একজনের বাড়ির কাছে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করার অভিযোগে গতকাল মঙ্গলবার পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।দক্ষিণ দিল্লির রবি দাশ ক্যাম্প বস্তির সরু গলি থেকে ৩৭ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আলোচিত ওই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত চারজনের বাড়িই এই বস্তিতে।পুলিশ নিয়ন্ত্রণকক্ষের এক কর্মকর্তা বলেন, পটকা-বাজিতে ব্যবহার করা হয় এমন বিস্ফোরক দিয়ে একটি বোমা তৈরি করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি বোমাটি অভিযুক্ত একজনের বাড়ির কাছে লাগানোর চেষ্টা করে।ছাত্রী ধর্ষণের ঘটনা জনগণের মধ্যে যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে, এই বিস্ফোরণের চেষ্টাকে তারই বহিঃপ্রকাশ হিসেবে মনে করা হচ্ছে। এএফপি।