‘ধীরস্থির ঠান্ডা মাথার এক নভোচারী’
নিল আর্মস্ট্রং ছিলেন ধীরস্থির ঠান্ডা মাথার এক নভোচারী। তাঁর সাক্ষাৎকার নিয়েছিলেন বিবিসির পল্লব ঘোষ। পল্লব ঘোষ বলেন, আর্মস্ট্রং ছিলেন ঠান্ডা মাথার ধীরস্থির একজন মানুষ। শক্তিশালী দ্রুতগতির রকেটে চড়া মানুষের জন্য বেশ বিপজ্জনক বিষয় ছিল। এটা সবাই করতে পারেন না। কিন্তু আর্মস্ট্রংয়ের ছিল বরফের মতো ঠান্ডা মস্তিষ্ক ও দৃষ্টিভঙ্গি।অ্যাপোলো-১১ অভিযানে আর্মস্ট্রং যে নভোযানটি পরিচালনা করছিলেন, চাঁদ থেকে পৃথিবীতে নেমে আসার সময় সেটির জ্বালানি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ কক্ষের সবাই তখন চিন্তিত হয়ে পড়েন, যানটিকে তাঁরা ঠিক জায়গায় নামাতে পারবেন কি না। কিন্তু আর্মস্ট্রং ছিলেন ঠান্ডা মাথার। তিনি অপেক্ষা করলেন এবং অত্যন্ত স্থিরতার সঙ্গে ঠিক জায়গাটিতেই নভোযানটি নামালেন।১৯৭১ সালে নাসা ছেড়ে দিয়ে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন আর্মস্ট্রং। তিনি ১৯৭১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। বিবিসি।