'নরকে যান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে চলমান মাদকবিরোধী অভিযানের সমালোচনা করায় আবারও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। তিনি ওবামাকে ‘নরকে যান’ বলে ভর্ৎসনাও করেছেন। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী দুদার্তে মঙ্গলবার এই ক্ষুব্ধ মন্তব্য করেন। এমন সময় দুতার্তে প্রেসিডেন্ট ওবামাকে তিরস্কার করলেন, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিপাইনের সামরিক মহড়া শুরু হয়েছে। দুতার্তের মাদকবিরোধী যুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অনেকে। তবে তিনি সেই যুদ্ধের পক্ষে সাফাই গেয়ে বলেন, ‘আমাদের সহায়তা করা বাদ দিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরই আমাদের সমালোচনা শুরু করে। তাই মি. ওবামা আপনি নরকে যান। আপনি নরকে যান।’ বিবিসি