'নামে কী বা আসে যায়' - এই বাক্য আর নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯২ সালে বিয়ের দিন স্বামীর সঙ্গে ওই নারী। ছবি: দ্য জাপান টাইমসের সৌজন্যে।
১৯৯২ সালে বিয়ের দিন স্বামীর সঙ্গে ওই নারী। ছবি: দ্য জাপান টাইমসের সৌজন্যে।

নামে কী বা আসে যায়, কাজই হল আসল বিষয়—এই আপ্ত বাক্যটি যাঁরা এতকাল ভেবে এসেছেন, তাঁরা এবার ভাবনাটিকে একটু উল্টো করে ভাবুন। কারণ, কাজ নয়, নামই এখন অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের এক নারীর জন্য তো সেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, শুধু তাঁর নামের জন্যই সেখানকার কর্তৃপক্ষ বেশ বিপাকে পড়েছে। এ কারণে তারা তাদের কর্মকর্তাদের পরিচয়পত্রের আকারও পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে।

ওই নারীর নাম কাইইহাহনাহইইকুকাউআহকাহহীহুলীহিহইহকাহহাউনাহইহলেহ  (Keihanaikukauakahihuliheekahaunaele)। কী, এই নাম শুনে মনে রাখতে পারবেন তো। সর্বমোট ৩৫টি বর্ণ নিয়ে এই নাম। এ ছাড়া ওই নারীর আর কোনো ডাকনাম বা অন্য কোনো নাম নেই। ‘দ্য জাপান টাইমস’ বলছে, আত্মীয়স্বজন থেকে শুরু করে সবাই তাঁকে এই নামেই ডাকেন।

যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ এলাকায় যেকোনো লাইসেন্স বা কোনো পরিচয়পত্র তৈরির সময় কম্পিউটারে ৩৪ বর্ণের বেশি বর্ণের নাম লেখার কোনো উপায় নেই। ঝামেলাটা বাধে এখানেই। একবার ওই নারী তাঁর ড্রাইভিং লাইসেন্স তৈরির জন্য গেলে কর্তৃপক্ষ জানিয়ে দেয়, এত বড় নামে কোনোভাবেই লাইসেন্স তৈরি করার উপায় নেই। পরে তারা যে লাইসেন্স তৈরি করে দিয়েছিল, তাতে তাঁর নামের শেষের বর্ণটি কাটা পড়ে যায়। কিন্তু ভুল নামে এই লাইসেন্স নিতে আগ্রহী নন ওই নারী। তাই বাধ্য হয়ে তিনি নিজেই পুরো নাম দিয়ে একটি ভুয়া ড্রাইভিং লাইসেন্স তৈরি করিয়ে নেন। 

এরপর গাড়ি চালানোর সময় একদিন ট্রাফিক পুলিশ তাঁর লাইসেন্স দেখে রীতিমতো আঁতকে ওঠে। তখন ওই নারী ট্রাফিককে বোঝানোর চেষ্টা করেন, কর্তৃপক্ষ তাঁকে যে লাইসেন্স দিয়েছে, সেটিই ভুল। আর তিনি ওই লাইসেন্সে নামের জায়গাটা সঠিক করে লিখেছেন মাত্র। কিন্তু তার পরও কর্তৃপক্ষের অনুমোদিত লাইসেন্স এটি নয় বলে ট্রাফিক পুলিশ বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। পরে কর্তৃপক্ষ বিষয়টি দেখে বাধ্য হয়ে ওই রাজ্যে পরিচয়পত্র তৈরির জন্য কম্পিউটারের সিস্টেমে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। এখন থেকে ৩৪টি বর্ণের পরিবর্তে ৪০টি বর্ণ রাখারও সিদ্ধান্ত নিয়েছে তারা। আর ওই নারী এ বছরের শেষের দিকে তাঁর পূর্ণ নাম নিয়ে নতুন ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন বলে জানা গেছে।

কাইইহাহনাহইইকুকাউআহকাহহীহুলীহিহইহকাহহাউনাহইহলেহ জানান, এটা একটা হাওয়াই নাম। তাঁর মৃত স্বামীর কাছ থেকে ঐহিত্যগতভাবেই তিনি এ নাম পেয়েছেন। এ কারণে তিনি আর কোনো ছোট নাম ব্যবহার করতে রাজি নন। তিনি বলেন, ‘এ নাম একটা সম্মান। আর আমি এই সম্মানটা ধরে রাখতে চাই।’