নারী এমপি না বাড়ালে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সাধারণ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন দেওয়া প্রার্থীদের অন্তত ৪৫ শতাংশ নারী হতে হবে। নইলে দলগুলোকে জরিমানা করা হবে। যুক্তরাজ্যের এমপিরা এই সুপারিশ করেছেন।

পার্লামেন্টের নারী ও সমতাবিষয়ক কমিটি বলেছে, বর্তমানে যুক্তরাজ্যে ৩০ শতাংশ নারী এমপি রয়েছেন। কমিটির মতে, এটা ‘গুরুতর গণতান্ত্রিক ঘাটতি’। কাজেই নারী এমপির সংখ্যা উল্লেখযোগ্য হারে না বাড়লে ২০২০ সালের নির্বাচনের পরে অবশ্যই আইন পাল্টাতে হবে। সরকার এই সুপারিশ বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বর্তমানে ১৯৫ জন নারী আইনপ্রণেতা রয়েছেন। সেখানে ১৯৯৭ সাল পর্যন্ত নারী এমপির হার ১০ শতাংশের কম ছিল।