‘নারী’ অ্যাথলেট পিংকির বিরুদ্ধে ধর্ষণ মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের ‘নারী’ অ্যাথলেট পিংকি প্রামাণিকের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা হয়েছে। গতকাল সোমবার কলকাতার পুলিশ তাঁর বিরুদ্ধে এ মামলা করে।নারী অ্যাথলেট হিসেবে ২০০৬ সালে দোহা এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতেন পিংকি। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় নারী অ্যাথলেট হিসেবে অংশ নেন। চলতি বছরের শুরুর দিকে সঙ্গী একজন নারী অ্যাথলেট পিংকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। গত ১৪ জুন পিংকিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক পরীক্ষায় চিকিৎসকেরা তাঁর লিঙ্গ শনাক্ত করতে পারেননি। পরে বিষয়টি নিশ্চিত হতে চিকিৎসকদের বোর্ড গঠন করা হয়। গতকাল চিকিৎসকদের প্রতিবেদনে জানানো হয়, পিংকি আসলে নারী নন, পুরুষ। চিকিৎসকদের প্রতিবেদন পেয়ে পুলিশ মামলা করে। টাইমস অব ইন্ডিয়া।