'না' ভোটের অধিকার দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার দেশটির নির্বাচন কমিশনকে এক নির্দেশে বলেছেন, ভোটারদের ভোট প্রত্যাখ্যান করার অধিকার দিতে হবে। এই লক্ষ্যে ইলেকট্রনিক ভোটদান যন্ত্র বা ইভিএমে ‘ওপরের কাউকে নয়’ এমন একটি বোতাম রাখতে হবে। ব্যালট পেপারেও একই ধরনের ভোট দেওয়ার ব্যবস্থা থাকতে হবে।
পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ নামের একটি বেসরকারি সংগঠনের দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি শেষে গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সত্যশিবম, বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই ও বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ এই নির্দেশ দেন।
এর মধ্য দিয়ে ভারতের ভোটাররা ‘না ভোট’ দেওয়ার অধিকার পেলেন। কোনো প্রার্থীকেই পছন্দ না হলে বিশেষ বোতাম টিপে তাঁরা ভোট প্রত্যাখ্যান করবেন। চলতি বছর অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচন থেকে এই নির্দেশ কার্যকরের জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে।
সুপ্রিম কোর্ট আশা করছেন, ‘না ভোট’ নির্বাচনী প্রক্রিয়ায় ইতিবাচক পরিবর্তন আনবে। রাজনৈতিক দলগুলো স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী মনোনয়নে বাধ্য হবে। ‘ওপরের কাউকে নয়’ এমন ধরনের ভোট ভোটারের অধিকারকে সমুন্নত করবে।
আদালতের নির্দেশনামতো নভেম্বরে অনুষ্ঠেয় বিধান সভার নির্বাচনেই ভোটাররা ‘ওপরের কোনোটিই নয়’ এমন ভোট দিতে পারবেন। এনডিটিভি।