'নিষিদ্ধ নগরে' মিশেল ওবামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামা চীন সফরে গেছেন। তিনি গতকাল শুক্রবার বেইজিংয়ের ‘নিষিদ্ধ নগর’ সাবেক রাজপ্রাসাদ ঘুরে দেখেন।
এ সফরের মধ্য দিয়ে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও মিশেলের ব্যক্তিগত কূটনৈতিক সম্পর্ক আরও জোরালো হবে বলে আশা করছে হোয়াইট হাউস।
মিং সাম্রাজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত মধ্য বেইজিংয়ের ‘নিষিদ্ধ নগর’ ছিল রাজপ্রাসাদ। বর্তমানে এটি একটি জাদুঘর। চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ান গতকাল মিশেলের সঙ্গে জাদুঘরটি পরিদর্শন করেন। এ সময় মিশেলের মা ম্যারিয়ান রবিনসন এবং দুই মেয়ে মালিয়া ও সাশা সঙ্গে ছিলেন। এএফপি।