প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের সংস্কারবাদী নেতা ও সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি দেশটির ক্ষমতাসীন নেতাদের ‘অযোগ্য ও মূর্খ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ক্ষমতাসীন নেতারা কী করছেন, তা তাঁরা নিজেরাও জানেন না। বিরোধী দলের একটি ওয়েবসাইটে রাফসানজানির বরাত দিয়ে এসব কথা বলা হয়েছে। রাফসানজানি ও রক্ষণশীল নেতা এসফানদিয়ার রহিম মাশায়িকে আগামী ১৪ জুন অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করেছে প্রভাবশালী সাংবিধানিক নজরদারি কর্তৃপক্ষ ‘অভিভাবক পর্ষদ’। বিবিসি।