‘পরিবারের সম্মান রক্ষার’ জন্য নারী সাংবাদিককে হত্যার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ঝাড়খন্ড রাজ্যে ‘পরিবারের সম্মান রক্ষার’ জন্য এক নারী সাংবাদিককে হত্যার অভিযোগে তাঁর মাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ গতকাল সোমবার এ কথা জানিয়েছে।নিরুপমা পাঠক নামের ২২ বছরের ওই সাংবাদিক নয়াদিল্লি থেকে প্রকাশিত দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করতেন। ঝাড়খন্ডের কোডারমা জেলায় তাঁর বাড়ি। তিনি বাড়িতে বেড়াতে এসেছিলেন।নিরুপমার পরিবারের পক্ষ থেকে গত বৃহস্পতিবার পুলিশকে জানানো হয়েছিল, তিনি আত্মহত্যা করেছেন।কিন্তু ঝাড়খন্ডের পুলিশ কর্মকর্তা এম এস ভাটিয়া গতকাল জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে জানা গেছে, শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে।পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, অবিবাহিত নিরুপমা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সন্দেহ করা হচ্ছে, ‘পরিবারের সম্মান রক্ষার’ জন্য তাঁকে হত্যা করা হয়েছে। এএফপি।