'পরিস্থিতি এক দশকের মধ্যে ভয়াবহতম'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাশ্মীর সীমান্তে মঙ্গলবার রাতে ভারত-পাকিস্তানের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলেছে, তাদের এক জওয়ান নিহত ও ছয়জন আহত হয়েছে।
ভারতের সেনা বাহিনী এ পরিস্থিতিকে এক দশক আগে কাশ্মীর সীমান্তে অস্ত্রবিরতি শুরু হওয়ার পর থেকে সবচেয়ে প্রতিকূল হিসেবে আখ্যায়িত করেছে।
বিএসএফ-এর মুখপাত্র বিনোদ শর্মা বলেন, গোলাগুলিতে ভারতের একজন জওয়ান নিহত ও ছয় জন আহত হয়। সীমান্তে ৫০টি চৌকি লক্ষ্য করে পাকিস্তানি সেনারা গুলিবর্ষণ করে।
ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র নীতিন নারহার যোশী গতকাল বুধবার বলেন, ২০০৩ সালের পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার (এলওসি) পরিস্থিতি এবারই সবচেয়ে মারাত্মক পর্যায়ে। এএফপি।