‘পশ্চিম তীর থেকে কিছু ইহুদি বসতি সরানো হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হলে পশ্চিম তীর থেকে একতরফা বসতি সরিয়ে নেওয়া হবে। সে দেশের দৈনিক পত্রিকাইসরায়েল হাইয়ুমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকারটি গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে।এহুদ বারাক বলেন, পশ্চিম তীর থেকে অধিকাংশ বসতি সরিয়ে নেওয়া হবে। তবে প্রধান প্রধান বসতি রাখা হবে। এ ছাড়া জর্ডান সীমান্তে ইসরায়েলি সেনা উপস্থিতি অব্যাহত রাখা হবে।নতুন করে ইহুদি বসতি স্থাপন নিয়ে বিরোধের জের ধরে ২০১০ সালে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দাবি, ইসরায়েলকে আগে সব ধরনের ইহুদি বসতি স্থাপন বন্ধ করতে হবে। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের আগের প্রস্তাবিত সীমারেখা মেনে নিতে হবে। তা না হলে দেশটির সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসবেন না তিনি।পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের পর সেখানে শতাধিক ইহুদি বসতি স্থাপন করেছে ইসরায়েল। এসব বসতিতে পাঁচ লাখের বেশি ইহুদির বাস। আন্তর্জাতিক আইনে এই বসতিগুলো অবৈধ। বিবিসি।