‘পশ্চিমবঙ্গের মানুষের মোহ ভেঙেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন বলেছেন, দেড় বছরেই পশ্চিমবঙ্গের সরকারের ওপর থেকে মানুষের মোহ ভেঙেছে। যে আশা ও প্রত্যাশা নিয়ে মানুষ তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, সেই স্বপ্ন আর আশা কোনোটিই পূরণ হয়নি।কবীর সুমন গতকাল কলকাতার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে এ কথা বলেন। ২০১১ সালে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস।দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুরুচিপূর্ণ জলসা প্রসঙ্গে কবীর সুমন বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজ্যজুড়ে তৃণমূল যা করছে, তারই প্রতিফলন ঘটেছে ভাঙরে। তিনি আরও বলেন, এসব ঘটনায় এটাই প্রমাণিত হয়েছে, এই রাজ্যে সামাজিকবোধ ধর্ষিত। তৃণমূলের মাথার পচন ধরেছে। সিপিএমের আমলেও এমনটা হতো না।