'পাকিস্তান চাইলে ড্রোন হামলা বন্ধ হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য কংগ্রেসম্যান অ্যালান গ্রেসন বলেছেন, পাকিস্তান চাইলে ‘পরদিন থেকেই’ সে দেশে চালকবিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধ করা হবে। সে ক্ষেত্রে তাদের অনুমতি ছাড়া আর একটা হামলাও চালানো হবে না।
ফ্লোরিডার কংগ্রেস সদস্য গ্রেসন আরও বলেছেন, ওবামা প্রশাসনের কাছ থেকে তিনি এমন কোনো নথি পাননি, যা থেকে বলা যায়, চলতি বছরের শেষ নাগাদ পাকিস্তানে ড্রোন হামলা বন্ধ করা হবে।
অ্যালান গ্রেসন বলেন, পাকিস্তানের সম্মতি ছাড়া ওই ধরনের হামলা চালানো সম্ভবই নয়। কেননা, দেশটির একটি শক্তিশালী বিমানবাহিনী রয়েছে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের পর পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ড্রোন হামলা ‘উল্লেখযোগ্য মাত্রায়’ কমে আসবে। বিবিসি।