‘পার্লামেন্ট সদস্যদের মনোভাব সংবিধান অবমাননার শামিল’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজনীতিকদের সমালোচনার জবাবে গতকাল মঙ্গলবার গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে বলেছেন, জনগণ দেশের মনিব। তারা তাদের চাকরদের পার্লামেন্টে পাঠিয়ে থাকে। সেই চাকরদের ‘আমাদের প্রশ্ন করার তোমরা কে?’—এমন ধরনের মনোভাব সংবিধান অবমাননার শামিল।গতকাল তাঁর বিরুদ্ধে ওঠা সমালোচনার জবাব দিয়ে তিনি বলেন, লোকপাল বিল পার্লামেন্টে আটবার উত্থাপন করা হয়েছে। অথচ পার্লামেন্ট সেটি পাস হওয়ার পথ আজও পরিষ্কার করতে পারেনি। পিটিআই।