'প্রতিশোধ' নিতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নিতে ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ সহযোগী অমিত শাহ। সাম্প্রদায়িক দাঙ্গাকবলিত মুজাফফরনগরের একটি গ্রামে এক জনসমাবেশে তাঁর এ বক্তব্য নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে বিতর্ক।

অমিত শাহর আহ্বানকে উসকানিমূলক আখ্যা দিয়ে কংগ্রেস তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের হুমকি দিয়েছে। তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোরও অভিযোগ করেছে দলটি।

গত শুক্রবার এক জনসমাবেশে দেওয়া বক্তৃতায় অমিত শাহ আরও বলেন, ‘এটা শুধুই নির্বাচন নয়। (সরকারি সুবিধাভোগীদের তরফে) আমাদের যে অপমান করা হয়েছে, এখন সেটার প্রতিশোধ তোলার সময়।’

ওই দিন অমিত শাহ মুজাফফরনগরের গান্ধী কলোনির এক খামারবাড়িতে গুরজার, রাজপুত ও দলিত সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। টাইমস অব ইন্ডিয়া।