‘ফিদেল কাস্ত্রো আমার প্রতি ভীষণ অনুরক্ত ছিলেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার একজন ভিন্নমতাবলম্বী স্নায়ুশল্যবিদ বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো একসময় তাঁর ‘ভীষণ অনুরক্ত’ ছিলেন। তিনি কাস্ত্রোকে ‘জীবন্ত রূপকথা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, কাস্ত্রো উত্কৃষ্ট ধীশক্তির অধিকারী হলেও তিনি একজন হূদয়হীন মানুষ। হিলদা মোলিনা (৬৬) নামের ওই চিকিৎসক বর্তমানে আর্জেন্টিনায় বসবাস করছেন। দীর্ঘ ১৫ বছর ছেলে ও নাতির সঙ্গে বিচ্ছিন্ন থাকার পর তাঁদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার জন্য ২০০৯ সালের জুনে আর্জেন্টিনায় যান তিনি। এই ১৫ বছর তাঁকে কিউবা ত্যাগের অনুমতি দেয়নি কিউবা সরকার।মোলিনা সম্প্রতি আর্জেন্টিনার একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ১৯৭০-এর দশকে তিনি যখন মেডিকেলের ছাত্রী ছিলেন, তখন থেকেই তিনি কাস্ত্রোকে জানতেন। তিনি বলেন, ‘ওই বছরগুলোতে আমি সামান্য হতাশাগ্রস্ত হলেও বিপ্লবে বিশ্বাসী ছিলাম। আমার কাছে তখন কাস্ত্রোকে দারুণ মেধাবী মনে হতো। সেসময় কাস্ত্রো আমার প্রতি “ভীষণ অনুরক্ত” ছিলেন। তিনি সব সময় আমার প্রশংসা করতেন। সাবেক প্রেসিডেন্ট সব সময় তাঁর কাছে ফুল পাঠাতেন। এমনকি একসময় তাঁকে একটি গাড়িও দিতে চেয়েছিলেন কাস্ত্রো।’ তিনি বলেন, ‘কাস্ত্রো তাঁর বিদেশি বন্ধুদের কাছে আমাকে তাঁর ব্যক্তিগত সম্পত্তির মতো উপস্থাপন করতেন, অনেকটা পোষা প্রাণীর মতো।’ মোলিনা বলেন, কাস্ত্রো কিউবার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেও কিউবায় তাঁর শাসন কখনো বন্ধ হয়নি।প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর শাসনামলের একমাত্র পরিবর্তন হচ্ছে কিউবায় এখন সেলফোন ও কম্পিউটার বিক্রি হয়।গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর ২০০৬ সালের জুলাই মাসে ক্ষমতা থেকে সরে দাঁড়ান ফিদেল কাস্ত্রো। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর ভাই রাউল প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। পিটিআই অনলাইন।