‘ফুকুশিমা বিদ্যুৎ স্থাপনা স্থিতিশীল’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ স্থাপনার ফাটলটি শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা এ কথা জানান। সুনামি আঘাত হানার পর দেশটির বেশ কয়েকটি পারমাণবিক বিদ্যুৎ স্থাপনায় ফাটল দেখা দেয়। ফুকুশিমার এ ফাটলটি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে পারমাণবিক বিপর্যয় কাটিয়ে ওঠার পথে গুরুত্বপূর্ণ ধাপ পার হলো বলে কর্তৃপক্ষের দাবি। এএফপি।