প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেরায় ধরা পড়েছে কৃত্রিম উপগ্রহ গোসের পৃথিবীতে আছড়ে পড়ার দৃশ্য। ‘মহাকাশের ফেরারি’ নামে পরিচিত ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) যানটি জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রোববার রাতে পৃথিবীতে ছিটকে পড়ে। আর্জেন্টিনার অদূরের ব্রিটিশ অধিকারে থাকা দ্বীপ ফকল্যান্ডের অধিবাসী বিল চেটার ক্যামেরায় এই দৃশ্য ধারণ করতে সমর্থ হন। চেটার বলেন, ‘প্রথমে ভেবেছিলাম উল্কাপাত হচ্ছে। তবে দ্রুতই বুঝতে পারি, এটি ছিল ওই স্যাটেলাইট। ঘণ্টা খানেক আগেই বিবিসির খবরে এর ব্যাপারে শুনেছিলাম।’ বিবিসি।