'বাংলাদেশে সাম্প্রদায়িক নীতি প্রতিরোধ করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টরন্টোতে ড্যানফোর্থ অ্যাভিনিউয়ের মিজান কমপ্লেক্স মিলনায়তনে উদীচীর প্রতিবাদ সভা
টরন্টোতে ড্যানফোর্থ অ্যাভিনিউয়ের মিজান কমপ্লেক্স মিলনায়তনে উদীচীর প্রতিবাদ সভা

বাংলাদেশে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ, পয়লা বৈশাখের ওপর আক্রমণ এ এর বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, ভাস্কর্য অপসারণের চেষ্টা চলছে এবং কওমি মাদ্রাসাকে অন্যায্য মর্যাদা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ ও সাম্প্রদায়িক নীতি প্রতিরোধ’ করার প্রত্যয় ব্যক্ত করেছে উদীচী শিল্পী গোষ্ঠীর নেতারা। ১২ মে টরন্টোতে বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠী কানাডা আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা এসব অভিযোগ করেন। 

বাঙালি অধ্যুষিত ৩০০০ ড্যানফোর্থ অ্যাভিনিউয়ের মিজান কমপ্লেক্স মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। বক্তারা ‘দেশের উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর তৎপরতায়’ গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং উদীচীর মৌলবাদ বিরোধী এই উদ্যোগের প্রশংসা করেন।

বক্তারা বলেন, মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে সরকারের আপস ও আত্মসমর্পণের ঘটনার প্রতিবাদে একটি ব্যাপক গণ-আন্দোলন প্রয়োজন। যে আন্দোলন সামগ্রিকভাবে মুক্তিযুদ্ধের আদর্শ ও অর্জনের সঙ্গে সম্পৃক্ত। তাঁরা উদীচীর ডাকে ভবিষ্যৎ কর্মসূচিতে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন উপস্থিত ছিলেন।

সভায় অংশ গ্রহণ করার জন্য সংগঠনের সাধারণ সাধারণ সম্পাদক সৌমেন সাহা সবাইকে ধন্যবাদ জানান।