‘বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দিইনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, তিনি সেদেশের সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেননি । তিনি বলেন, ‘কিছু অত্যুৎসাহী লোক’ হত্যাকাণ্ড ঘটিয়েছে। গতকাল বুধবার মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ এ কথা বলেন।জাতিসংঘের তথ্যমতে, দেশটিতে সহিংসতায় এ পর্যন্ত চার হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। প্রেসিডেন্ট আসাদ এই সংখ্যা ও জাতিসংঘের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। সহিংসতায় নিহত ব্যক্তিদের সরকারের সমর্থক বলেও দাবি করেন আসাদ। তিনি সিরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে বলেন, সিরিয়া গণতান্ত্রিক সংস্কারের কাজ শুরু করেছে।দেশটিতে নয় মাস ধরে চলা সহিংস রক্তপাতের জন্য নিজে দায়ী নন বলে দাবি করেন প্রেসিডেন্ট আসাদ। তিনি বলেন, ‘আমরা আমাদের জনগণকে হত্যা করি না। আমি বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দিইনি।’আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে আসাদ বলেন, ‘আমরা ৩০-৩৫ বছর ধরে নিষেধাজ্ঞার মধ্যেই আছি। এটা আমাদের জন্য নতুন কিছু নয়।’ তিনি বলেন, ‘আমরা কখনোই বলিনি, সিরিয়া গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রের জন্য অনেক সময় প্রয়োজন। গণতন্ত্র পুরোপুরি বিকশিত হওয়ার জন্য সময় দেওয়া দরকার।’ সিরিয়া সেদিকেই যাচ্ছে। এএফপি।