'বিজেপির জোটে মমতার জন্য দরজা খোলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনের পর প্রয়োজনে তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার গঠনের স্বার্থে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি। গত শনিবার কলকাতায় বিজেপির রাজ্য কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিজেপির প্রবীণ নেতা ও সাবেক কেন্দ্রীয় সভাপতি নীতিন গাডকারি।
নীতিন বলেন, আগামী ১৬ মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনো অঘটন পরিস্থিতির উদ্ভব হলে তা সামাল দিতে তাঁরা মমতা বন্দোপাধ্যায়ের জন্য জাতীয় গণণতান্ত্রিক জোটের (এনডিএ) রাস্তা খোলা রাখছেন। তিনি এনডিএতে আসতে চাইলে তাঁকে স্বাগত জানানো হবে।
নীতিন আরও বলেন, সাবেক বিজেপি নেতা ও ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে আঞ্চলিক দলগুলোর জন্য এনডিএর দরজা খোলা রাখার নীতি গ্রহণ করেছে বিজেপি।