'বিদেশি টাকা নিয়ে অপরাধ করেছে কংগ্রেস-বিজেপি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেস ও প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একটি বিদেশি প্রতিষ্ঠান থেকে অনুদান নিয়ে অপরাধ করেছে বলে অভিমত দিয়েছেন নয়াদিল্লি হাইকোর্ট। দল দুটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত। হাইকোর্ট গতকাল শুক্রবার বলেন, যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ভেদান্তের কাছ থেকে সহায়তা গ্রহণ করে কংগ্রেস ও বিজেপি আইন লঙ্ঘন করেছে। হিন্দুস্তান টাইমস।