'বিমান নিখোঁজের ঘটনা উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত'
মালয়েশিয়া এয়ারলাইনসের নিখোঁজ উড়োজাহাজটির (এমএইচ৩৭০) নিখোঁজরহস্য নিয়ে প্রকাশিতব্য একটি বইয়ের দুই লেখক অভিযোগ করেছেন, ঘটনাটি িছল ‘উদ্দেশ্যমূলক’ ও ‘পরিকল্পিত’৷ খবর পিটিআইয়ের৷
নিউজিল্যান্ডের ওই দুই লেখকের নাম এওয়ান উইলসন ও জিওফ টেইলর৷ গুডনাইট মালয়েশিয়ান ৩৭০: দ্য ট্রুথ বিহাইন্ড দ্য লস অব ফ্লাইট ৩৭০ বইয়ে তাঁরা দাবি করেন, মালয়েশীয় উড়োজাহাজটির হারিয়ে যাওয়ার ব্যাপারটি কোনো দুর্ঘটনা ছিল না৷
উইলসন বলেন, ‘আমরা প্রথমবারের মতো উড়োজাহাজটি হারিয়ে যাওয়ার ঘটনা নিয়ে একটি বিস্তারিত বিশ্লেষণ উপস্থাপন করেছি৷ এটি অবিশ্বাস্য একটি পথ ধরে গিয়েছিল৷ যাঁরা এটি নিয়ন্ত্রণের দািয়ত্বে ছিলেন, তাঁদের ব্যাপারেও তথ্য তুলে ধরেিছ৷ উড়োজাহাজটির যাত্রা ভারত মহাসাগরে শেষ হয়েছে বলে ধারণা করা হয়৷’
কুয়ালালামপুর থেকে উড়োজাহাজটির যাত্রা শুরুর পর্যায় থেকে খুঁটিনাটি বিভিন্ন বিবরণ বইটিতে স্থান পেয়েছে৷ কর্তৃপক্ষ এবং নিখোঁজ উড়োজাহাজের পাইলট জাহারি আহমদ শাহর পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিতে লেখকেরা মালয়েশিয়া যান৷
কুয়ালালামপুর থেকে ২৩৯ জন আরোহীসহ উড়োজাহাজটি বেইজিংয়ের পথে গত ৮ মার্চ রওনা হওয়ার পরপরই হারিয়ে যায়৷ এটি নিখোঁজ হওয়ার পর ১০০ দিন পেরিয়ে গেছে৷ কিন্তু এখনো এটির কোনো খোঁজ পাওয়া যায়নি৷ অনুসন্ধানের কাজ ‘নতুন উদ্যমে’ শুরু করা হবে বলে গতকাল রোববার জানিয়েছেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী হিশামুদ্দিন হোসেন৷
গতকাল হিশামুদ্দিন হোসেন বলেন, নিখোঁজ উড়োজাহাজটির অনুসন্ধান অভিযানে সরকারি উদ্যোগ শুরুর পর অন্তত ১৪ সপ্তাহ পেরিয়ে গেছে৷ ব্যাপ্তি এবং জটিলতা বিবেচনায় এ অভিযান অভূতপূর্ব৷ এতে ২৬টি দেশ যুক্ত হয়েছে৷