'ব্যাংকক অচল' কর্মসূচি আজ উভয় পক্ষ প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ব্যাংকক অচল’ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে থাইল্যান্ডের বিক্ষোভকারীরা। আজ সোমবারের এই কর্মসূচির আগে সরকার ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে।
আগামী ২ ফেব্রুয়ারির নির্বাচন প্রতিহত করতে ও প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে ‘ব্যাংকক অচল’ কর্মসূচি ঘোষণা করেছে বিরোধীরা। আজকের এই কর্মসূচির আগে গতকাল রোববার তারা রাজধানী ব্যাংকের তাদের প্রধান সমাবেশস্থলে জড়ো হতে শুরু করে এবং প্রয়োজনীয় সরঞ্জাম সেখানে নিয়ে আসতে থাকে। এ ছাড়া রাজধানীর আরও সাতটি স্থানে তারা জড়ো হয়ে সব ধরনের যোগাযোগব্যবস্থা অচল করে দিতে চায়। এএফপি।