‘ভারতকে ভীষণভাবে অনুভব করি’: মকবুল ফিদা হুসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন বলেছেন, তিনি ভারতকে ভীষণভাবে অনুভব করেন। কিন্তু তাঁর বিরুদ্ধে মামলা থাকায় তিনি ভারতে ফিরতে পারছেন না। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক অনুষ্ঠানে বার্তা সংস্থা পিটিআইকে তিনি এ কথা বলেন।দুবাইয়ের একটি স্কুলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভারতের কিংবদন্তি এ শিল্পী। অনুষ্ঠানের বাইরে পিটিআইকে তিনি বলেন, ‘আমি ভীষণভাবে আমার দেশ ভারতকে অনুভব করি। কিন্তু মামলার কারণে সেখানে ফিরে যেতে পারছি না।’ ৯৪ বছরের এ শিল্পী বলেন, ‘আমি এখনো অনেক ছবি আঁকছি। ভারতের সভ্যতা নিয়ে কাজ করছি আমি।’অনুষ্ঠানে তাত্ক্ষণিকভাবে একটি ছবি এঁকে সবাইকে চমকে দেন মকবুল ফিদা। এ ছবিতে উজ্জ্বল আকাশে একটি পায়রা উড়ছে—এমন দৃশ্য তুলে ধরেন তিনি। পরে স্কুলশিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি একটি পায়রা এঁকেছি। এটি শান্তির প্রতীক।’ স্বেচ্ছা নির্বাসিত এ চিত্রশিল্পী বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বাস করছেন।