‘ভারতরত্ন’ দেওয়ার নিয়ম শিথিল করেছে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতরত্ন দেওয়ার নিয়ম শিথিল করেছে ভারত সরকার। ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন গত শুক্রবার সাংবাদিকদের এ কথা জানান। এত দিন ভারতের এই সর্বোচ্চ সম্মান দেওয়া হতো জনসেবা, শিল্প-সংস্কৃতি, বিজ্ঞান ও সাহিত্যে বিশেষ অবদান রাখা বিশিষ্টজনকে। তবে দেওয়া হতো না ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানকারীকে। এবার ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারকে এই ভারতরত্ন দেওয়ার জন্য দেশব্যাপী দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতরত্ন দেওয়ার নিয়ম শিথিল করার উদ্যোগ নেয়। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে বিভিন্ন ক্ষেত্রে দেশবরেণ্য ব্যক্তিরা এ সম্মান পাওয়ার অধিকারী হবেন। অধিকারী হবেন ক্রীড়াবিদেরাও। এই সিদ্ধান্তের ফলে একই সঙ্গে শচীন টেন্ডুলকারকে এই সম্মান দেওয়ার ক্ষেত্রে সব বাধা দূর হলো।