'ভারতীয় যুক্তরাষ্ট্র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভা নির্বাচনের পর সরকার গঠনের সুযোগ পেলে দেশটির নাম বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মরুমালারখি দ্রাবিড় মুননেত্র কাঝাগাম বা এমডিএমকে। গতকাল শনিবার প্রকাশিত দলটির নির্বাচনী ইশতেহারে বলা হয়, ভারতের নাম পাল্টে ইউনাইটেড স্টেটস অব ইন্ডিয়া (ভারতীয় যুক্তরাষ্ট্র) রাখা হবে। তামিল নেতা ভেইকোর নেতৃত্বাধীন দলটির ইশতেহারে আরও বলা হয়, সরকার গঠনের সুযোগ পেলে লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এনডিটিভি।