‘মধ্য অক্টোবরে খনিশ্রমিকদের উদ্ধার করা যাবে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্বঘোষণার অনেক আগেই চিলিতে আটকে পড়া খনিশ্রমিকদের উদ্ধার করা হবে। দেশটির খনিমন্ত্রী গত শুক্রবার বলেছেন, চলতি মাসের মাঝামাঝি সময়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা যাবে। এর আগে বলা হয়েছিল, নভেম্বরের আগে শ্রমিকদের উদ্ধার করা সম্ভব নয়।খনিমন্ত্রী লরেন্স গলবর্ন বলেছেন, উদ্ধার অভিযানের কাজ পরিকল্পনার চেয়েও দ্রুতগতিতে এগিয়ে চলছে। এটা খুবই ইতিবাচক দিক। এ মাসের দ্বিতীয় সপ্তাহে কপিকলের সাহায্যে শ্রমিকদের উদ্ধার করা যাবে।গত ৫ আগস্ট সান হোসে খনিতে এক দুর্ঘটনায় ৩৩ জন শ্রমিক ৬৩০ মিটার নিচে আটকা পড়েন। তাঁদের মধ্যে ৩২ জন চিলির এবং একজন বলিভিয়ার নাগরিক। এএফপি।