প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় শান্তি প্রক্রিয়া ‘স্থগিত’ বলে পাকিস্তানের ঘোষণার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বিরোধ-মীমাংসায় সহায়তার জন্য ‘মধ্যস্থতার’ প্রস্তাব দিয়েছেন। তবে সেটা গ্রহণ করা বা না করা দুই পক্ষের ওপর নির্ভর করে বলে জানিয়েছেন বান কি মুনের মুখপাত্র স্তেফান দুজারিক। তিনি নিউইয়র্কে গত শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, সদস্যদেশগুলোর মধ্যে কোনো বিষয়ে বিরোধ হলে জাতিসংঘ মহাসচিব নীতিগত কারণে ‘মধ্যস্থতার’ প্রস্তাব দিয়ে থাকেন। ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিত গত বৃহস্পতিবার বলেন, দ্বিপক্ষীয় শান্তি প্রক্রিয়া ‘স্থগিত’ রয়েছে।
পিটিআই