‘মনমোহন-নওয়াজ বৈঠকের পর উত্তেজনা কমতে পারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার বলেছে, আগামী মাসে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীরা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময় বৈঠক করলে দুই দেশের উত্তেজনা হ্রাস পেতে পারে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইজাজ আহমেদ চৌধুরী ইসলামাবাদে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি এ সময় বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে ‘যোগাযোগের সব মাধ্যম’ খোলা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নিউইয়র্কে দুই প্রধানমন্ত্রীর বৈঠকের পর দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাস পাবে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি স্বাভাবিক হবে।মুখপাত্র আইজাজ আহমেদ আরও বলেন, পাকিস্তান তার ভূখণ্ডকে ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে দেবে না। ডন।