'মনমোহনের সমন ভারতেই পৌঁছানো হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে মার্কিন আদালতে হাজির হওয়ার সমন ভারতের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)।
মনমোহনের যুক্তরাষ্ট্র সফরকালে ওয়াশিংটন ডিসির একটি আদালত গত ২৫ সেপ্টেম্বর ওই সমন জারি করেন। ভারতে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ১৯৯১ সালে পরিচালিত অভিযানে বিচারবহির্ভূত হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ওই সমন জারি করা হয়।
আন্তর্জাতিক আইনবিষয়ক নীতিমালা (হেগ কনভেনশন) অনুযায়ী, এ ধরনের বিচারিক ও বিচারবহির্ভূত দলিলপত্র কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এমন যেকোনো দেশে অবস্থানকারী ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে।
এসএফজের গুরপাতবন্ত সাই পানান বলেন, হোয়াইট হাউসের কড়া নিরাপত্তাব্যবস্থার কারণে মনমোহনের কাছে সমন পৌঁছে দেওয়া যায়নি। টাইমস অব ইন্ডিয়া।