‘মমতা নিজেই কার্টুন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের বিরোধী দল সিপিএমের কেন্দ্রীয় নেতা গৌতম দেব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, ‘মমতা নিজেই তো একটি কার্টুন হয়ে গেছেন। তাই তাঁকে নিয়ে কার্টুন করায় গোস্সা হয়েছেন।’ রোববার উত্তর চব্বিশ পরগনার অশোক নগরে সিপিএমের এক প্রয়াত নেত্রীর স্মরণসভায় যোগ দিতে এসে গৌতম দেব এ মন্তব্য করেন।মমতাকে নিয়ে একটি কার্টুন বানিয়ে তা ইন্টারনেটে ছাড়ার অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে বৃহস্পতিবার গ্রেপ্তার করে পুলিশ। পরে অবশ্য জামিনে মুক্তি পান ওই অধ্যাপক ।